ডেইলি ক্রাইম বার্তা : অস্থায়ী কার্যালয়ে বরিশাল নগরীর রূপাতলীর জমজম টাওয়ারে বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরিশালের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক তারুণ্যের বার্তা’র প্রকাশক ও সম্পাদক আহমেদ রনি, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুছ ছালেক মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আনসারী, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রুহল আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য মোঃ এনায়েত, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য শামীম আহম্মেদ, এম আর প্রিন্স প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা”