মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬

দুই মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মাইক্রোবাস তল্লাশি করে ঢাকা রাজধানী যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের মহেশখালীর সোনারপাড়া গ্রামের মো. আবুল কালাম (৪১) ও কক্সবাজার সদরের কক্সবাজার পৌরসভার হাসান কলোনির শফিকুল ইসলাম (৩৯)।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা যাত্রাবাড়ী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, রাহুল।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক জনাব, শামীম আহম্মেদ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী।