শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল কাদির (২৪) ও কাউছার মিয়া (২২)।
আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।