মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৪৩) গ্রেফতার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার জনাব, মারুফ হোসেন খাঁন।
গ্রেফতারকৃত মিজানুর রহমান চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ডোমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতার মিজানুর রহমান একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী।
র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার জনাব, মারুফ হোসেন খাঁন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।