মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০

এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসতঘর থেকে ইভা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ। ইভা ইমাম হোসেনের মেয়ে। সে শোল্লা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ফরিদগঞ্জ থানার ওসি জনাব, মো: হানিফ সরকার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে কলেজ শিক্ষার্থী ইভার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শিক্ষার্থীর মরদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।