মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০

স্বর্ণের বিস্কুটসহ আটক দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।
৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল জনাব, শাহ মো. আজিজুস শহীদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দসহ জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।