শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

এক শিশু নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশাচাপায় ফারিহা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে, আর এ ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুরে। নিহত ফারিহা উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।