শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২২

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আর এ ঘটনা খুলনা মহানগরীর লবণচরায়। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নিহত দুইজন হলেন, মোটরসাইকেল চালক মিরাজ (২২) এবং ইজিবাইকচালক রাব্বি (৩৫)।
এ ঘটনায় আহত ফাহাদ (২২) ও পল্লবকে (২০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএমপি’র লবণচরা থানার ওসি জনাব, মো. তৌহিদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইজিবাইকটি থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।