মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫২

চাঁদাবাজিতে দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় কুমিল্লা নগরীতে দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন সেনাবাহিনী। একই সঙ্গে দুইটি হাতিটিকেও উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মো. ইমরান ও মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী। গতকাল বুধবার (১৩ নভেম্বর) নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা বন বিভাগে হাতি রাখার ব্যবস্থা না থাকায় দুই মাহুতের কাছ থেকে মুচলেকা রেখে হাতিসহ তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।