মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০

শিশুর লাশ পাওয়া গেছে সেপটিক ট্যাংকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ বছর বয়সী শিশু আরিয়ান সরকার বড় বোনের সঙ্গে লুকোচুরি খেলছিল এবং হঠাৎ সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এর আগে বিকেলে নিখোঁজ হয় সে।
আরিয়ান সরকার উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে।
এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জয়নাল আবেদীন।