শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭

ভোক্তা অধিদপ্তরের হানা আলুর বাজারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা রাজধানীর খুচরা বাজারে আলুর দাম আরও বেড়ে ৭৫ টাকায় ঠেকেছে। নতুন আলুর দামেও আগুন। বাজারে নিত্যপণ্য আলুর মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এবার আড়তে বিশেষ অভিযানে নেমেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আব্দুল জব্বার মন্ডল।
অভিযানকালে পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় ও বিক্রয় রশিদে অলুর মূল্যের অসামঞ্জস্য থাকায় প্রথম দোকানিকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা করে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।