ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কয়েকটি ছোরাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন থেকে ৬ জনকে গ্রেফতার করেছেন র্যাব। তারা কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই করতো বলে র্যাব জানায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. কামরুজ্জামান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো. আইয়ুব (৩৪), মো. তোফাজ্জল হোসেন ওরফে নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (২০) এবং রিয়াজ উদ্দিন (১৮)।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. কামরুজ্জামান আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।