মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০

কয়েকজন আহত, দুই পক্ষের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মসজিদের বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই মুসল্লির মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচুয়াকোড়া টলটলিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।