মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০

অস্ত্র-গুলিসহ গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র-গুলিসহ একজন নারী অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫, আর এ ঘটনা কক্সবাজারের টেকনাফ উপজেলায়। গতকাল বৃহস্পতিবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) জনাব, মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হোয়াইক্যংয়ের আজিজুর প্রকাশ মুনিয়া ডাকাত র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘরের পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।
পরে তার স্ত্রী লায়লা বেগমের (৩৯) স্বীকারোক্তি ও দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড পুরাতন ১২ বোর শটগানের কার্তুজ এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।