মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০

গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারতলার একটি ফ্লাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন কাশিমপুর থানা পুলিশ, আর এ ঘটনা গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায়। গতকাল মঙ্গলবার দিবাগত (৫ নভেম্বর) রাত ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন জিএমপির কাশিমপুর থানার ওসি জনাব, মো: সাইফুল ইসলাম।
নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো: রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি জনাব, মো: সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।