মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১০

দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন, আর এ সংঘর্ষ হয়েছে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়ায় সরকারি খাসপুকুর দখল নিয়ে। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে সংঘর্ষের এঘটনায় মামলা করা হলে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার জনাব, মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলা পেচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের মোতাহার হোসেন (৫৩), পেচুলিয়া পলাশতলী গ্রামের জামিউল (১৭)।