মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১০

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা : এক কেজি একশত গ্রাম গাঁজাসহ বরিশালের বানারীপাড়ায় জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্ব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায়। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এবং তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয় বলে জানান তারা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”