মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৪

বেশ কয়েকটি মামলা বাজার অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ অভিযান চালানো হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের কাঁচাবাজারে। এ সময় ১৩টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মুহাম্মদ ইনামুল হাসান।
জনাব, মুহাম্মদ ইনামুল হাসান জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।