শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২২

মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সোনারগাঁও উপজেলার নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জনাব, কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁও থেকে নিজ এলাকা সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে যে কোনো যানবাহনের সঙ্গে ধাক্কায় অথবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।