মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৬

বিদেশি পিস্তলসহ কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে মেহেরপুরের মুজিবনগরে ইটালি তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ ৩ জনকে আটক করেছেন মেহেরপুর অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় একটি বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের এনামুল হক (৩৫) এবং একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৩২)। বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জনাব, জাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিনজনকে আটক করা হয়।