ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় মদের চালানসহ সুনামগঞ্জের দোয়ারাবাজার এরিয়া থেকে আব্দুল জলিল (৪০) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) উপজেলার বাংলাবাজার বাঁশতলা মৌলারপাড় ব্রীজ থেকে গতকাল রাতে তাকে আটক করা হয়।
আব্দুল জলিল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজের উপর অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা মদের চালানসহ জলিলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. জাহিদুল হক বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।