মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২

সোনার দাম সর্বোচ্চ উঠেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম দেশের বাজারে আবার বেড়েছে। এ দফায় ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬১২ টাকা। তাতে ভালো মানের তথা ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। এটিই দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম, অর্থাৎ এটি সোনার দামের রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর আজ রবিবার থেকে কার্যকর হবে। যদিও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি আজ থেকে বেড়ে হবে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। একইভাবে দাম বাড়ার পর হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯৪ হাজার ১১৭ টাকায় দাঁড়াবে।