মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৮

দুর্বৃত্তরা গুলি করলো দুইজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তরা ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলী ইফতেখার হাসান বলেন, একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, হয়তো বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।