বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৯

কিশোরীকে ধর্ষণ এবং অভিযুক্ত গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয় দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর এ ঘটনা বগুড়ার আদমদীঘির সান্তাহারে। ধর্ষণের ঘটনায় ওই কিশোরী অন্তঃসত্বা হয়।
বৃহস্পতিবার দুপুরে লালনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ। গ্রেপ্তার লালন উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরনের ছেলে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিশোরীর মায়ের করা মামলায় অভিযুক্ত লালনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।