ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে এক হাজার ৫৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০০ কেজি পার্সিমন ফল জব্দ করেছেন বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৪০ হাজার টাকা।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্তর এলাকা দিয়ে একটি চোরাচালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে আগ থেকেই তৎপর ছিল তারা।
চোরাচালানের ভারতীয় পণ্যভর্তি একটি মিনি ট্রাক মুক্তিযুদ্ধ চত্বরে পৌঁছামাত্র সেটি জব্দ করা হয়। যদিও এ সময় কাউকে আটক করা যায়নি।
মালামাল জব্দের পর সেগুলো হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবি।