মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৮

ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান সজীব (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা বাগেরহাটের মোরেলগঞ্জে।
মেহেদী হাসান সজীব বাগেরহাট মোরেলগঞ্জের সানকিভাংগা গ্রামের বাসিন্দা।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।
সোমবার বেলা ১০টার দিকে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ সামসুদ্দিন বলেন, মেহেদী হাসান সজিব ইয়াবা ও গাঁজার একটি চালান নিয়ে খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সজীবকে আটক করে জনসম্মুখে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।