ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন আর এ ঘটনা বগুড়ার শেরপুরে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম।
রবিবার সকাল ৮টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।