শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯

একজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিজান ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি এক্সপ্রেস টেনে কাটা পড়ে। এ সময় অপর একজনের পা কাটা পড়ে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ফকির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে।
রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, বৃষ্টির মধ্যে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাওয়ায় সময় মিজান নামের এক ব্যক্তি কালুখালীগামী একটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপরজনের পা কাটা পড়েছে।