মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০০

মাদকসহ যৌথবাহিনীর অভিযানে কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ ভোলায় যৌথবাহিনীর অভিযানে ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রিপন, আরিফ, রাজিব, শাকিব ও শহীদ। জানা গেছে, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশী করে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ পিস ইয়াবা, একটি রাম-দা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকা জব্দ করা হয়।
ভোলা নৌ কন্টিনজেন্ট’র লেফটেন্যান্ট জনাব, মুক্তাদির ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মাদক কারবারি শহিদুলের আস্তানায় অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল। জব্দ করা মাদকসহ কারবারিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।