ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবস্থান কর্মসূচি করেছেন সার্ভে ডিপ্লোমাধারীরা, আর এ কর্মসূচি হয়েছে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আজ বুধবার (২ অক্টোবর) তারা এই কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বুধবার সকাল থেকে অর্ধবেলা ২য় দিনের মতো কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার সার্ভেয়ার ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ, সেটেলমেন্ট সার্ভে সমিতির কুমিল্লা জেলা সভাপতি আব্দুল খালেক, সেটেলমেন্ট সার্ভে সমিতির সেক্রেটারি হেলাল উদ্দিন, বরুড়া উপজেলা সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সার্ভেয়ার মিজানুর রহমানসহ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষার্থীরা।