ডেইলি ক্রাইম বার্তা : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব, আরাফাত হোসেন, মডেল থানার ওসি জনাব, মোঃ ইউনুস মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজীদ শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এর উপজেলা সভাপতি মোঃ মুস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”