ডেইলি ক্রাইম বার্তা : বরিশালে বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব, মোঃ শফিকুল ইসলাম মহোদয় গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার বিএমপি কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”