মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৫

পুলিশ জনগণের সেবক : বরিশাল গৌরনদীর নবাগত ওসি।

ডেইলি ক্রাইম বার্তা : সদ্য যোগদান কৃত বরিশাল জেলার গৌরনদী উপজেলায় নবাগত ওসি জনাব, মোঃ ইউনুস মিয়া সাংবাদিকদের সাতে এক মত বিনিময় সভা করেছেন। এ সময় তিনি সভায় তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, জনগণ দেশের মালিক আর পুলিশ জনগণের সেবক এটা আমাদের কাজ কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। যারা প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত আছি, ২৪ ঘন্টা আপনাদের সেবায় আমাদের পাবেন। আমরা পুলিশ যে জনগণের বন্ধু তা আর কাগজ কলমে থাকতে চাইনা। তা কাজের মাধ্যমে প্রমান করব। আমাদের বিগত দিনের ব্যর্থতাকে ভুলে গিয়ে নতুন করে আমাদের কাজ করার সুযোগ করে দিবেন, এই থানার পুলিশের কোন কর্মকর্তা যদি কারো সাথে অসৎ আচরণ করে তা জানাবেন তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এ সময় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, যুগান্তর পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, সমকাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি খন্দকার মনিরুজ্জামান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশলের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হিরা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, দৈনিক তারুণ্যের বার্তা ও দৈনিক আজকালের কন্ঠ এর প্রতিনিধি আবদুছ ছালেক মামুনসহ অন্যান্য সাংবাদিকরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”