শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৮

ইজিবাইকের ধাক্কায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শিবচরে আবুল কাশেম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মাগুরখণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে।
শিবচর থানার ওসি জনাব, মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।