শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৪

সরকার ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতে দুর্গাপূজা উপলক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছেন সরকার। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
এ লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না।
ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যাঁরা আগেই আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।