বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫২

প্রেসক্লাবে সহকর্মীদের সংবর্ধনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহকর্মী সাংবাদিকদের উচ্ছ্বাস ও ভালবাসায় সিক্ত হয়েছেন প্রায় এক দশক জাতীয় প্রেসক্লাব থেকে দূরে থাকা সাংবাদিক জনাব, মুশফিকুল ফজল আনসারী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের বলিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক জনাব, মুশফিকুল ফজল আনসারীকে পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ।