ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৮ জনকে আটক করেছেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায়।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. আবুল কালাম চৌধুরী।
আটক ব্যক্তিরা হলেন, কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. আবুল কালাম চৌধুরী জানান, অভিযানে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দুইটি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি রামদা, দুইটি কিরিচ, একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।