বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬

শহীদদের স্মরনে বরিশালে শহীদি মার্চ উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা : ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় বরিশাল নগরীতে শহীদদের স্মরনে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ‘শহীদি মার্চ’ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল সরকারী ব্রজমোহন (বি.এম) কলেজ থেকে ‘শহীদি মার্চ’ করে বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বি.এম কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল সরকারী হাতেম আলী কলেজ, পলিটেকনিক ইনষ্টিটিউট, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শহীদি মার্চ মিছিলটি বি.এম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ হয়ে চৌমাথা, বটতলা, পুলিশ লাইন্স রোড হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”