বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬

লাশ উদ্ধার এক কৃষকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁপেক্ষেত থেকে মানিকগঞ্জের সিংগাইরে জবেদ আলী (৪৫)নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহত জবেদ আলী সিংগাইর উপজেলা ধল্লার লাঙ্গুলিয়া এলাকার মো. নুর মোহাম্মদ আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লাঙ্গুলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জবেদ আলী নিজ জমিতে পেঁপে সংগ্রহ করতে এ দিন বাড়ি থেকে বের হন। বাড়িতে আসতে দেরি হলে তার স্ত্রী শিল্পী আক্তার খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন স্বামীর লাশ পেঁপেক্ষেতে পড়ে আছে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজনসহ তার সন্তানরা এগিয়ে আসেন। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ইমতিয়াজ মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার এসআই সুমন মিয়া জানান, জবেদ আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।