বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬

ডাকাত গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় অস্ত্র বারুদসহ দুইজন ডাকাতকে গ্রেফতার করেছেন কোস্টগার্ড সদস্যরা, আর এ ঘটনা ভোলায়। সোমবার ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসনকে গ্রেফতার করেন কোস্টগার্ডের সদস্যরা। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সালাউদ্দিন রশিদ তানভীর সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।