ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টিসিবির পণ্য বিক্রি না করে মজুদ করে রাখার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নে দুই ডিলারকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার দুই ডিলার হলেন, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার কাজল চন্দ্র দাস ও শহরের বগলা বাজার এলাকার জুয়েল খান।
চুনারুঘাট থানার ওসি জনাব, হিল্লোল রায় বলেন, মামলা দায়েরের পর আটক দুই ডিলারকে আদালতে প্রেরণ করা হয়েছে।