ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শান্তি শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় রংপুর জেলায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর জেলায় জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) জনাব, মোহাম্মদ শরীফ উদ্দিন।
রবিবার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, আমরা সকলে ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করবো। আল্লাহ অবিচারকে ঘৃণা করেন।
আমি অবিচারের বিরুদ্ধে কাজ করে যেতে চাই। আমরা সবাই মিলে কাজ করবো।
তিনি আরও বলেন, প্রতিটি অপরাধী তার জীবদ্দশায় শাস্তি পেয়ে যায়। এর মধ্যে কোনো ভুক্তভোগী সেটি দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না।
আমরা রংপুর থেকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির জেলা প্রতিষ্ঠা করতে চাই। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ নতুন বাংলাদেশকে টেকসই করতে সবার সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, তারিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, ইফতেখায়ের আলমসহ গণমাধ্যমকর্মীরা।