বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৭

ট্রেনের যাত্রা বাতিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে গত কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে। যার প্রভাব পড়েছে সারাদেশের যোগাযোগব্যবস্থায়। ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মূল রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম থেকে সারাদেশের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা-সিলেট যোগাযোগব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। সব মিলিয়ে বন্যার কারণে মোট ৩১টি ট্রেনের যাত্রা বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে গতকাল সকাল থেকেই চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অনেক জায়গায় রেললাইনে পানি উঠে গেছে। ফলে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।