ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। গুলি ও টোটার আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার বিকাল থেকে রায়পুরা এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আজ বৃহস্পতিবারও (২২ আগস্ট) থেমে থেমে চলছে সংঘর্ষ।
নিহতরা হলেন, বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), একই গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬) ও আমির হোসেন (৭০)।
রায়পুরা থানার ওসি জনাব, সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।