বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৫

কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারী তরুণকে গ্রেপ্তার করেছেন ট্যুরিস্ট পুলিশ, আর এ গ্রেপ্তারের ঘটনা কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বিচ সংলগ্ন এলাকা থেকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরা ও মোবাইল ফোন।
গ্রেপ্তারকৃতরা হলো, ওসমান গণি (১৮), মোবারক মনু (১৯), সোহেল (১৮), হোছাইন (১৫)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় কক্সবাজার এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করেন।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছেন, ছিনতাইকারীদের কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।