ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব, মো. ময়নুল ইসলাম, এনডিসি, র্যাব মহাপরিচালক জনাব, এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব, মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।
তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।