শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৮

কয়েকজনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুই ছেলেসহ এক দম্পতির প্রাণ গেছে। আজ সোমবার (১৯ আগস্ট) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন।
নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় এনেছি আর স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।