ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মসজিদ কমিটি নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দিনভর চলা এ সংঘর্ষে উভয়পক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
কুমারখালী থানার ওসি জনাব, মো. আকিবুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দিনভর সংঘর্ষ হয়। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এরইমধ্যে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।