বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৫

অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন), আর এ ঘটনা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ১১টার সময় উখিয়ার বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল।
এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি রিভালবার, ৩ রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের বাসিন্দা মোঃ সিদ্দিক এর ছেলে মো. রহিম (২৪), উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের বাসিন্দা সাবের আহমেদ এর ছেলে মোহাম্মদ নুর (২৭) ও উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফর এর ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।
পুলিশ সুপার জনাব, মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান পরিচালনা করেন।ধৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলছে।