ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি চাঁদের গাড়ি (খোলা জিপ) খাদে পড়ে দুইজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন, আর এ ঘটনা রাঙ্গামাটির নির্মাণাধীন সীমান্ত সড়কে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজস্থলী-বিলাইছড়ি-জুরাইছড়ি নির্মাণাধীন সীমান্ত সড়কের থুমপাড়া উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন, জীপচালক চিংনুমং মারমা (২০) ও মনু চাকমা।
নিহত জিপচালক চিংনুমং মারমা রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বালুমুড়া পাড়ার বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। অন্য নিহত ব্যক্তি মনু চাকমার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫)। তারা সকলে জুরাছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।